ইতি- তোমার পারু...
আমায় বিদায় জানাতে কই তুমি তো এলেনা দেবদা,কলঙ্কের ভয়ে?
ছেলেবেলায় তো এত কাপুরুষ ছিলেনা তুমি,
কই গেল তোমার এত গায়ের জোড় এত জেদ?
খুব যে বলতে ‘তুই খালি আমার,
মারব পিটবো আবার ভালওবাসবো’।
কই গেল তোমার সেই অধিকার?
খালি তো মোরে কলঙ্কের ভয় দেখালে,
এতো ভিতু তুমি দেবদা?
এতো ভিতু তুমি দেবদা?
তোমার তো ভূত প্রেতে ভয় নাই,
তবে মানুষের এত ভয় ক্যান?
তবে মানুষের এত ভয় ক্যান?
দেবদা,তোমার দেওয়া আঘাতের রক্ত মিশে গেছে লাল সিঁদুরে
কলঙ্কিত হয়নি আমি,কলঙ্কের দাগ আর খূঁজে পাবেনা আর
যবে থেকে পূরূষ হয়েছো তবে থেকে তুমি কাপূরুষ!
ভালোবাসতে পারো তবে তার স্বীকারক্তিতে যত দ্বীধা?
দেবদা,এটি তোমায় লেখা আমার শেষ চিঠি
আমায় যখন বিদায় দেবার সাহসটুকু জোটাতে পারলেনা
তখন জীবণের বিদায়বেলায় আমার কাছে বিদায় চেয়ে যেও,ভুল না
তোমার পারু অপেক্ষায় তাকিয়ে থাকবে দূয়ার পানে
তোমার পায়ের ছাপ রেখে যেও
ভালো থেকো দেবদা,বলবো না সুখে থেকো,খালি ভালো থেকো
বলবো না আমায় মনে রেখো,তোমার মন যে আমার কাছেই চিরবন্দী..
ইতি- তোমার পারু...
- সেঁজুতি ঘোষ
suggestions:
ReplyDelete2 to banan vul chokhe porlo [3 no line e JORE;line 12 te Kolonkito HOINI]
Boktobyoz:
porte porte mone holo ami kono bikkhato kobir [mone hoy Jibonanondo] lekha porchi...osadharon jibon e vorpur...hats offf